জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..

Imtiaz Uddin avatar   
Imtiaz Uddin
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪নং যুগ্ম আহ্বায়ক কে. এম মাহমুদ হাসান এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন..

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪নং যুগ্ম আহ্বায়ক কে. এম মাহমুদ হাসান এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ব্যানার ও ফেস্টুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি ও তার দীর্ঘায়ু কামনায় বিশেষ বার্তার প্রতিফলন দেখা যায়।

 ইফতারের আগে আয়োজিত বিশেষ মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ ইকরামুল হক সাজিদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি

News Card Generator