জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার..
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও দলের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান
আয়োজন করা হয়।
উপজেলার থানা রোড সংলগ্ন নিজ কার্যালয়ে ৯ রমজান ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা এনসিপির ফুলবাড়ী উপজেলার আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী সদর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক রাজু সরকার,শিমুলবাড়ী ইউনিয়নের আহবায়ক নুর আমিন মিয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, যুব শক্তির রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।