পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে শহীদুল্লাহ্ ইমরানের ইফতার ও দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে শহীদুল্লাহ্ ইমরানের ইফতার ও দোয়া মাহফিল..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে শহীদুল্লাহ্ ইমরানের ইফতার ও দোয়া মাহফিল..
পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে শহীদুল্লাহ্ ইমরানের ইফতার ও দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে শহীদুল্লাহ্ ইমরানের ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ ইমরান-এর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​বক্তব্যকালে শহীদুল্লাহ্ ইমরান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মাহফিলে উপস্থিত অতিথিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator