সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের শাহানাজ | আই নিউজ বিডি

ভোলা

সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের শাহানাজ

****
Eidok-এ শেয়ার
সংরক্ষিত আসনে এমপি হতে চাই ভোলাহাটের শাহানাজ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী শাহানাজ খাতুন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে জানান।

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন থেকে দলীয় মনোনয়ন ফরম তুলবেন বলে তিনি ইচ্ছে পোষণ করেছেন। ভোলাহাট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেত্রী শাহানাজ খাতুন বলেন, আমি আগামিতে যে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপি দলীয় আসনে সদস্য নিবে সেখানে আমি ফরম উত্তোলন করব।

 

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিতে ভূমিকা রেখেছি এবং একাধিকবার জেলে গেছি তাই দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আমার পিরিচিতি আছে এবং আমি আমার জীবনে সর্বোচ্চ দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি বলে জানান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এবং ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী ইশতেহার তা বাস্তবায়নে আমি বদ্ধপরিকর বলে এই প্রতিবেদককে জানান তিনি।

 

দেশের অবহেলিত জনপদ ও বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে তিনি কাজ করে একটি আধুনিক জেলা গড়তে চান। তিনি নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও সমর্থন চান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 48 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ