পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জোরালো | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জোরালো

জাকারিয়া রানা
পটুয়াখালী জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি জোরালো
ছবি: সংগৃহীত


পটুয়াখালীর দুটি বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কর্মসংস্থানের দাবি জোরালো হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের অভিযোগ, তাদের জমি-জীবিকা হারিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলেও চাকরির ক্ষেত্রে তারা ন্যায্য অগ্রাধিকার পাচ্ছেন না।
স্থানীয়রা দাবি জানান, প্রথমে ক্ষতিগ্রস্ত ও আশপাশের এলাকার যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এরপরও শূন্যপদ থাকলে দূর-দূরান্ত থেকে জনবল নেওয়া যেতে পারে। অন্যথায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
এলাকার সচেতন মহলের মতে, দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশায় ভুগছে। কাজের সুযোগ না পেয়ে কেউ কেউ মাদক, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে—যা সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। একইভাবে মধ্যবয়সী ও বৃদ্ধরা কর্মসংস্থানের অভাবে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা আরও বলেন, স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে সামাজিক অপরাধও হ্রাস পাবে। এতে বিদ্যুৎকেন্দ্র ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক তৈরি হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views