সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য এসএসসি বিদায়ী, পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য এসএসসি বিদায়ী, পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।....

ছাইম ইবনে আব্বাস, সিলেট।  avatar   
ছাইম ইবনে আব্বাস, সিলেট।
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য এসএসসি বিদায়ী, পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।....
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য এসএসসি বিদায়ী, পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।....
ছবি: সংগৃহীত
বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি বিদায়ী সংবর্ধনা, সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলনী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং দোয়া মাহফিল।..

গত ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্ত স্কাউট গ্রুপ-এর সভাপতি আরিফুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য বাবুল হোসেন, সদস্য ও অভিভাবক প্রতিনিধি আব্দুর রহমান, সদস্য হবির মিয়া, প্রবাসী হাবিব মিয়া, মাস্টার জাবেদ আহমদ, ফয়সাল আহমদ, রুহুল আমিন দিনার, জসিম উদ্দিন, খালেদ আহমেদ, সালমান মিয়া, লুকমান আহমদ, মিনহাজ হোসেন নাঈম প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান, লাভলী বেগম, মুমিনুর রশিদ সুবেল, আফাজ্জুল ইসলাম ও শিমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক নোমান আহমদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নতি ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম জোরদারে সকলের সম্মিলিত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সার্বিকভাবে, এ আয়োজন বিদ্যালয়ের ঐতিহ্য, একতা ও শিক্ষা উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Keine Kommentare gefunden


News Card Generator