শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু | আই নিউজ বিডি

শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারী ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ..
Eidok-এ শেয়ার
শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ চারণ কবি, সাহিত্যিক, লেখক,অবসরপ্রাপ্ত শিক্ষক চারু চন্দ্র মন্ডল মারা গেছেন। তিনি  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারী ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তারা পান্ডিত্য শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিলনা। একাধারে তিনি কবি গান করতেন, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কলাম লেখা,সাহিত্যপাতায় লিখতেন। তিনি নকিপুর জমিদার বাড়ীর ইতিহাস,সুন্দরবনের ইতিহাস, শ্যামনগরের নামকরণ ইতিহাস, প্রত্নতত্ব বিষয় সহ অন্যান্য বিষয়ে বই লিখেছেন। তিনি বাংলা একাডেমির সদস্য ছিলেন। ২০০১ সালে মানিকগঞ্জ থেকে পান চারণ কবির সম্মাননা।মুখে মুখে গান তৈরী করতেন।শতবর্ষী ক্যালেন্ডার তৈরী করেছিলেন।জানা যায় একবার একটি স্কুলের শিক্ষাথীদের বিদায় বাণী লিখেছিলেন সব গুলি ‘ব’ দিয়ে। শিরোনাম দিয়েছিলেন ‘ব’ এর বাহাদুরী।

লেখক ও শিক্ষক দেবপ্রসাদ বিসমিল জানান, ১৯৫০ সালে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামে তার জন্ম হয়েছিল। নয় ভাই বোনের মধ্যে তিনি সপ্তম হয়েও ছিলেন জ্ঞানের এক সমুদ্র। পাতাখালী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে ১৯৬৭ সালে যশোর থেকে আই.ইন.এড ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে কয়রার মহেশ্বরীপুর হাইস্কুলে তাঁর শিক্ষকতা জীবনের শুরু। এরপর ১৯৭৫ সালে বি.এ. ইন এডুকেশন শেষ করে যোগ দেন শ্যামনগরের নওয়াবেঁকী হাইস্কুলে। অবশেষে ১৯৭৯ সালের ২২শে নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৪ সালের ২৭শে জুলাই প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এখান থেকে তিনি অবসরে যান।

তার মৃত্যুতে তার ছাত্র শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা শোক প্রকাশ করেছেন।

ছবি- প্রয়াত চারণ কবি চারু মন্ডল।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ