পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু | আই নিউজ বিডি

পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু

পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকস্মিকভাবে মারা গেছেন। নিহতের নাম শহিদু..
Eidok-এ শেয়ার
পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকস্মিকভাবে মারা গেছেন। নিহতের নাম শহিদুল ইসলাম। তিনি পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

রোববার (দিবাগত রাত) আনুমানিক ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সিনুয়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গভীর রাতে পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে পীরগঞ্জ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে এএসআই শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা জানান, তিনি বুকে তীব্র ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন এএসআই শহিদুল ইসলাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 78 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views