বরগুনার ২ আসনে ধানের শীষ ও ১ম বারের মতো হাতপাখার জয় | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার ২ আসনে ধানের শীষ ও ১ম বারের মতো হাতপাখার জয়

বরগুনা-১ এ হাতপাখা ও বরগুনা-২ এ ধানের শীষ বিজয় লাভ করে।
Eidok-এ শেয়ার
বরগুনার ২ আসনে ধানের শীষ ও ১ম বারের মতো হাতপাখার জয়
ছবি: সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুইটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (হাতপাখা) এবং বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মনি (ধানের শীষ) বিজয়ী হয়েছেন।

 

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী)

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৯০টি। সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (হাতপাখা) পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৭৩ ভোট।

 

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৪৪ ভোট।

 

পোস্টাল ভোটসহ মোট ৫ হাজার ৪২৯ ভোটের ব্যবধানে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বিজয়ী হয়েছেন।

 

তবে প্রাথমিক বেসরকারি গণনায় হাতপাখা প্রতীক পেয়েছিল ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট এবং ধানের শীষ ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। সে হিসেবে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে হাতপাখা এগিয়ে ছিল।

 

বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী)

 

বরগুনা-২ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২২টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৭৪০ জন এবং পোস্টাল ভোটার ছিলেন ৫ হাজার ৪ জন।

 

সকল কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি (ধানের শীষ) পেয়েছেন ৮২ হাজার ৬ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

বরগুনা জেলায় গণভোটের ফলাফল-

 

এছাড়াও একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে বরগুনা জেলার দুইটি আসনেই প্রায় আড়াই লক্ষের কাছাকাছি “হ্যাঁ” ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, বিগত সরকারের আমলে বরগুনাতে অর্ধ লক্ষ ভোট জোগাতে পারলেই এমপির দৌড়ে পৌঁছে যাওয়া যেত! তখনকার ক্ষেত্রে মানুষ এক ধরনের ভোটের প্রতি অনাস্থার সৃষ্টি হয়েছিল, ‌ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু মাত্র ৬১,০০০ ভোট পেয়ে আরেক ক্ষমতাধর আওয়ামী লীগের পাঁচবারের (দুর্নীতিবাজ) সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুকে ধরাশায়ী করে ফেলেছিলেন!!

 

সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে এবারের নির্বাচনে (২০২৬) - এ একেকজন প্রার্থী একা যা ভোট পেয়েছেন সে পরিমাণ ভোট পুরো জেলা জুড়ে

(বরগুনা ১ ও ২) এ খুঁজে পাওয়া যেত না বিগত কোনো নির্বাচনে!!

 

২০২৪ এর ডামী নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায়, বরগুনা জেলা জুড়ে সকল প্রার্থীরা মিলে ২ লক্ষ ভোট ও ক্যারী করতে পারত না- কিন্তু আশ্চর্যের বিষয় শুধুমাত্র এ জেলার মানুষ "হ্যাঁ" ভোট- ই দিয়েছেন প্রায় পৌনে তিন লক্ষের কাছাকাছি!! এবারের ২০২৬ এর নির্বাচনে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনের মোরকে বারবার অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল,কিন্তু নির্বিঘ্নে এ জেলায় এবারের নির্বাচনে (২০২৬) প্রায় ৭০% ভোটাররা এবারের নির্বাচনে ও গনভোটে (২০২৬)-এ অংশগ্রহণ করেছেন একদম সতস্পূর্তভাবে, বিশেষ করে পুরো পরিবারসহ নারী পুরুষ এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারগণ সহ প্রবীন ও তরুণ ভোটারের ব্যাপক উপস্থিতি দেখবার মত ছিলো - এক কথায় বলতে গেলে লাইন ধরে মানুষ বরগুনায় নিজ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট শুরুর ভোর থেকে একদম বিকেল পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিয়ে গেছেন। 

 

গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য তুলবার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি "বরগুনা জেলা প্রশাসন" এবং "আইনশৃঙ্খলা বাহিনীকে"। অক্লান্ত ধৈর্য এবং অগাধ পরিশ্রমের ফলপ্রসু এ নির্বাচন(২০২৬ ও গনভোট) বরগুনা জেলায় সর্বকালের স্মৃতির পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে,,

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 5 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 10 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 51 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 43 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 74 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 ভিউ