জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর
ছবি: সংগৃহীত

জয়পুরহাট-২ আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপি প্রার্থী আব্দুল বারীর

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের ১০৪টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে বিএনপি প্রার্থী আব্দুল বারী ৬৬ হাজার ১৫ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১ হাজার ১১২ ভোট।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, কালাই উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে আব্দুল বারী পেয়েছেন ৫৯ হাজার ৯৩৩ ভোট। একই উপজেলায় জামায়াত প্রার্থী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৩৪ হাজার ৩৪৯ ভোট। এ উপজেলায় বিএনপি ২৫ হাজার ৫৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকে।

ক্ষেতলাল উপজেলার ৩০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ১৮৬ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ২২ হাজার ৬১ ভোট। এখানে বিএনপি ২৬ হাজার ১২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়।


আক্কেলপুর উপজেলার ৩৬টি কেন্দ্রের ফলাফলে আব্দুল বারী পেয়েছেন ৪৯ হাজার ৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৩৪ হাজার ৭০২ ভোট। এ উপজেলায় বিএনপি ১৪ হাজার ৩০৬ ভোটে এগিয়ে থাকে।

তিন উপজেলার সমন্বিত ফলাফলে ১০৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে বিএনপি প্রার্থী আব্দুল বারীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।


Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 73 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 40 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views