বাগেরহাটে ৪ টি আসনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে ৪ টি আসনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে ৪ টি আসনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন  চলছে
ছবি: সংগৃহীত

 বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের ৪ টি আসনের ৫৪৭ টি ভোট কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায় নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। ভোট কেন্দ্রে কয়েক জনের সাথে কথা বলে জানা যায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেন। ভোট দিতে আশা জুলাই যুদ্ধ হাসিবুর রহমান রবি বলেন বিগত ১৭ বছর ধরে মানুষ যে ভোটের জন্য উৎসুক ছিলেন আজ তা পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে তাই আমার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছি । খানপুর ইউনিয়ন ও রাখালগাছি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় বেলা ১টা পর্যন্ত ৫৫% ব্যালট বাক্সে ভোট পড়েছে। খানপুর ও রাখালগাছি ইউনিয়নে প্রতিটি ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া গণভোট চলছে। উল্লেখ্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বেলা ১১ টার সময় ভোটবাক্স সহ নির্বাচনী জেলার সব উপজেলা পরিষদ মিলনায়ত থেকে এই বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাগন। এসময় প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও পুলিশ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন , ৬ লাখ ৮২ হাজার ৭শ ৩৯জন পুরুষ, ৬ লাখ ৭৮ হাজার ৩শ জন নারী এবং অন্যান্য ১৪ জনসহ মোট ১৩ লাখ ৬১ হাজার ১ শ ১১ জন ভোটার রয়েছেন। এছাড়া ৭৫ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাটের ৪টি আসনে ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮৬ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ২২৩ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারন হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। বাগেরহাট জেলার ৪টি আসনে মোট ২৩ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 17 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 75 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ