সিলেট

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শেষ দিনের নির্বাচনী ..
Eidok-এ শেয়ার
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থীর পক্ষে শেষ দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল যুবদলের নেতা এমদাদুল হক সপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সেনাম উদদীন, কৃষক দলের সভাপতি হাজী আবদুল মালিক ফউর, ডাক্তার ময়না, সাবেক মেম্বার শামীম আহমদ, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ, বিএনপি নেতা দুলাল আহমদ, শ্রমিক দল নেতা আবদু শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্রদল নেতা রাজু আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শামসুল হোসেন, যুবদল নেতা জিয়া উদদীন, রিপন আহমদ, রায়হান হোসেন ও জাকির হোসেন।

এছাড়া স্থানীয় মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন খলিল আহমদ, বাহার উদ্দিন ও রুহেল আহমদ সহ আরও অনেকে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী এলাকার মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।

উঠান বৈঠকের আয়োজন করেন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল মালিক কউছর।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 49 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 55 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 83 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 85 ভিউ নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ রাজনীতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 ভিউ আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 ভিউ