তালতলীর আলোচিত গণধর্ষণ মামলায় পালিয়ে ঢাকা যাওয়ার পথে মূল আসামি হিরোন… | আই নিউজ বিডি

ঢাকা

তালতলীর আলোচিত গণধর্ষণ মামলায় পালিয়ে ঢাকা যাওয়ার পথে মূল আসামি হিরোন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
তালতলীর আলোচিত গণধর্ষণ মামলায় পালিয়ে ঢাকা যাওয়ার পথে মূল আসামি হিরোন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
ঘটনার পর আত্মগোপনের চেষ্টা করে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার পর বৃহস্পতিবার সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পটুয়াখালী র‍্যাব-৮ এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
আজ শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করব। এছাড়া অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। মামলায় হিরোনকে প্রধান আসামি করা হয়েছে, আর বাকী তিনজনকে অজ্ঞাত রাখা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 60 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 49 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 87 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 66 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 30 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 ভিউ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ অপরাধ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 ভিউ