পুরস্কার গ্রহণকালে রতন শেখ বলেন, এই সম্মান তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করছেন। তাদের সম্মিলিত সহযোগিতা ও আস্থার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রতন শেখ এর আগে দেশের বিভিন্ন জেলায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে মোট চারবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। তার অর্জিত সম্মাননার মধ্যে রয়েছে—দু’বার আইজিপি পদক, শুদ্ধাচার পুরস্কার, জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান মিশন) এবং পিপিএম-সেবা পদক।
পুলিশিংয়ে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তার এই সাফল্যকে আইনশৃঙ্খলা রক্ষায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট