চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে ১১ দলীয় জোটের নির্বাচনী সমন্বয় সভা বৃহস্পতিবার বিকেলে চাটখিল পৌর শহরের এক কনভেশন হলরুমে অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌর আমীর ও নোয়াখালী-১ আসন কমিটির সদস্য সচিব মাওলানা মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনসিপি’র নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, নোয়াখালী-১ আসন কমিটির সহকারী সদস্য সচিব ও সোনামুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, খেলাফত আন্দোলনের নোয়াখালী জেলার যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আতাউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা নায়েবে আমীর মো. ওমর ফারুক, এনসিপি চাটখিল উপজেলার প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, খেলাফত আন্দোলন বাংলাদেশ’র মাওলানা মো. আব্দুল্লাহ প্রমুখ। সভায় বক্তরা, জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

এছাড়াও সভায় ১১ দলীয় জোটের সকল দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের অন্যান্য দল গুলো হচ্ছে - বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 ভিউ