বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক তরিকুল মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান। এ সময় অন্যান্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনজুর আলম, নূর মোহাম্মদ শেখ, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মনি শংকর কুন্ডু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুমার কুন্ডু, শুক্লা রানী সাহা, শেখ আসিফ ইকবাল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ ঢালী

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 ভিউ শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড খেলার খবর শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 ভিউ খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 ভিউ সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন খেলার খবর সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 ভিউ