সাংবাদিক কে ফেসবুক পোস্টের মাধ্যমে মানহানি করায় থানায় লিখিত অভিযোগ | আই নিউজ বিডি

সাংবাদিক কে ফেসবুক পোস্টের মাধ্যমে মানহানি করায় থানায় লিখিত অভিযোগ

রিপোর্টার: রিমন হোসেন
নওগাঁয় সাংবাদিক রুহুল আমিনকে জড়িয়ে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।..
Eidok-এ শেয়ার
সাংবাদিক কে ফেসবুক পোস্টের মাধ্যমে মানহানি করায় থানায় লিখিত অভিযোগ
ছবি: সংগৃহীত

অভিযোগকারী সিনিয়র সাংবাদিক মো. রুহুল আমিন (৩৫) নওগাঁ জেলার আরজী নওগাঁ লাটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন ও ইংরেজি বিজনেস টাইমস্ পত্রিকার সাংবাদিক হিসেবে নওগাঁ জেলায় কর্মরত আছেন। তিনি বীর মুক্তিযোদ্ধার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে সন্তান বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান,Abul Kalam Azad নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে একটি সুপার এডিট ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টটিতে লেখা ছিল-সংবাদিক রুহল আমিন এর হিরোইন সেবন কি করে সে সাংবাদিক হয়-যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

থানায় লিখিত অভিযোগ দায়ের এর পর আবুল কালাম আজাদ কৌশলে তার ফেইসবুক আইডি থেকে সেই ভিডিও ডিলিট করে নেয়।

অভিযুক্ত মো. আবুল কালাম আজাদ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন এর গোয়ালী গ্রামের স্থানীয় বাসিন্দা। অভিযোগে তাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, উক্ত সুপার এডিট ভিডিও ও লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এতে তিনি মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন, আবুল কালাম আজাদ যে, সাংবাদিক রুহুল আমিনকে নিয়ে তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে একটি সুপার এডিট করা একটি ভিডিও ছেড়েছে তা তিনি খুবই অন্যায় করেছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী সাংবাদিকের মান ক্ষুন্ন হয়েছে। আমরা আইনের দারস্থ হয়েছি আইন যা ভালো মনে করেন তাই আমরা মাথা পেতে নিবো। আর আমরা যদি আইনগত সহায়তা না পেয়ে থাকি তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তে যাবো। এবং প্রয়োজনে নওগাঁ জেলাসহ সারাদেশ জুড়ে মানববন্ধন করবো।

একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে মাদকসেবনের মতো গুরুতর ও সামাজিকভাবে ঘৃণিত অভিযোগে জড়িয়ে অপ-প্রচার চালানো শুধু ব্যক্তিগত মানহানি নয়, এটি সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, ইউনাইটেড প্রেসক্লাব কোনোভাবেই অপ-সাংবাদিকতা, অপ-প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের নীতিকে প্রশ্রয় দেয় না। আমরা চাই, প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযুক আবুল কালাম আজাদ বলেন, আমি কোন ভিডিও ছাড়িনি আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি ফোন কেটে দেয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সেই ভিডিও তদন্তের মাধ্যমে ফরেনসিক এ পাঠানো হবে। তিনি একজন সাংবাদিক এবং শারীরিক ডান চোখে দৃষ্টি প্রতিবন্ধী এটা খুবই অমানবিক কাজ হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 89 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 46 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 93 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 ভিউ