টাঙ্গাইলে জামিন পেয়ে জেলগেট থেকে বের হওয়ার সময় পুনরায় গ্রেফতার… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলে জামিন পেয়ে জেলগেট থেকে বের হওয়ার সময় পুনরায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেনকে জামিন পেয়ে বের হওয়ার সময় টাঙ্গাইল জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
টাঙ্গাইলে জামিন পেয়ে জেলগেট থেকে বের হওয়ার সময় পুনরায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত

রিপোর্টার: রিমন হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন মির্জাপুর পৌরসভার পোস্টকামুরী খালপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জানুয়ারি সকালে মির্জাপুর পৌরসদরের ভাড়া বাসা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছিল।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, ওই একই দিনে (৪ আগস্ট) গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে উপজেলার ভানুয়াবহ গ্রামের হাছান আলীর ছেলে সুজন মিয়াও আহত হন। ঘটনার প্রায় ১৭ মাস পর গত ১ জানুয়ারি সুজন মিয়া টাঙ্গাইল আদালতে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবুল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে পুনরায় টাঙ্গাইল জেলগেট থেকে গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 ভিউ