যশোর-৪ আসনে জোটগত ঐক্যের ঘোষণা, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আশেক এলাহী | আই নিউজ বিডি

যশোর

যশোর-৪ আসনে জোটগত ঐক্যের ঘোষণা, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আশেক এলাহী

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী অ..
Eidok-এ শেয়ার
যশোর-৪ আসনে জোটগত ঐক্যের ঘোষণা, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আশেক এলাহী
ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের প্রতি সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

সোমবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা আশেক এলাহী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষ থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন এবং দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি নিয়ে প্রাথমিক প্রচারণাও শুরু করেছিলেন। তবে খেলাফত মজলিস ১০-দলীয় নির্বাচনী জোটের সদস্য হওয়ায় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তার নিজের পাশাপাশি খেলাফত মজলিসের সব নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী কার্যক্রম জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিসের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। image colleted

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 94 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ