বাগেরহাটে চুলকাটিতে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে চুলকাটিতে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে চুলকাটিতে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিরানুজ্জামান মিরন এর মরহুম পিতা নাজিম উদ্দিনের স্মরণে গঠিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  রবিবার (২৫ জানুয়ারি) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির,  বাগেরহাট জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম ফকির, মৎস্যজীবী দলের সভাপতি জাবের হোসেন, যুবনেতা তুহিন আক্তার, সুমন শেখ,  চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী'সহ  চুলকাটি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মিরানুজ্জামান মিরন বলেন, আমার মরহুম পিতা নাজিম উদ্দিন এর স্মরণে একটি ফাউন্ডেশন গঠন করেছি। আমি আমার পিতার নামে একটি হসপিটাল তৈরির কার্যক্রম শুরু করেছি। এ হসপিটালে সাধারণ মানুষ বিনামূল্যে সেবা পাবে। এখানে একটি অ্যাম্বুলেন্স থাকবে যাতে অসহায় মানুষেরা তেল খরচের বিনিময়ে রোগী নিয়ে বিভিন্ন হসপিটালে যেতে পারবে।  তিনি আরো বলেন, আমরা নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 17 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 75 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 100 ভিউ