বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড় সংলগ্ন লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। বনভোজন ও ফ্যামিলি ডে উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, প্রচার সম্পাদক রতন ইনতেসার, সাংস্কৃতিক সম্পাদক জামিউল হক জামিল, সমাজকল্যাণ সম্পাদক আলমাছ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ কার্যকরী সদস্য সরকার আব্দুর রাজ্জাক, সারোয়ার জামান রতন এবং অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শহরের কোলাহল থেকে দূরে মেঘালয়ের পাদদেশে গারো পাহাড়ের নিরিবিলি ও মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় অংশ নেন সবাই। প্রথম পর্বে অতিথিরা ঘোরাঘুরি ও আড্ডায় সময় কাটান। পরবর্তী পর্বে মহিলাদের বালিশ খেলা ও মিউজিক চেয়ার, শিশুদের হাড়িভাঙা খেলাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 4 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 19 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 16 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 ভিউ