ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল | আই নিউজ বিডি

ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু'র সমর্থনে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে এক বিশাল মিছিল..
Eidok-এ শেয়ার
ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু'র সমর্থনে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি ২নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। তিনি আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 1 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 46 ভিউ নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ রাজনীতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 26 ভিউ আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 24 ভিউ পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার রাজনীতি পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 42 ভিউ তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের রাজনীতি তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 38 ভিউ বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন রাজনীতি বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 81 ভিউ