হাসিনা ভারতে গেছেন, কর্মী-সমর্থকদের পাশে থাকবে বিএনপি: ঠাকুরগাঁওয়ে… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

হাসিনা ভারতে গেছেন, কর্মী-সমর্থকদের পাশে থাকবে বিএনপি: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।..
Eidok-এ শেয়ার
হাসিনা ভারতে গেছেন, কর্মী-সমর্থকদের পাশে থাকবে বিএনপি: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

 

 

 আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে আবারও একটি সুযোগ এসেছে নিজেদের অধিকার ফিরে পাওয়ার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি সেখানে গেছেন, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু যাওয়ার সময় এলাকার কর্মী-সমর্থকদের বিপদের মুখে ফেলে গেছেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপির কর্মী-সমর্থকরা একা নন, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা নির্দোষ, তাদের কোনোভাবেই হয়রানি হতে দেব না।”

নিজের এলাকার সঙ্গে আবেগী সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। এই এলাকা থেকেই আমি রাজনীতি করেছি। কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি। কিন্তু পরাজয়ের পরও আপনাদের ছেড়ে যাইনি। বয়স ৭৮ হলেও মনটা এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার আরও অনেক সমস্যা সমাধান করতে পারব।”

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “মুসলমান-হিন্দু সবাই আমাদের ভাইবোন। আমরা একসঙ্গেই এখানে বসবাস করি, একসঙ্গে আনন্দ-বেদনা ভাগ করি। কেউ আমাদের ভাগ করতে চাইলে আমরা তা হতে দেব না। বিএনপি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চায়।”

তিনি আরও বলেন, “নতুন করে একটি দল সামনে আসছে—জামায়াত। তারা অতীতে ক্ষমতায় ছিল, কিন্তু জনগণের জন্য কী করেছে? বিএনপিই পরীক্ষিত দল। আমরা আগেও কাজ করেছি, আগামীতেও করব। নতুন স্কুল, রাস্তাঘাট, হাসপাতাল নির্মাণ করব। তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করব।”

গণসংযোগে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 68 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 47 ভিউ