বিষয়টি তাৎক্ষনিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
দেশত্যাগ করা ৯ কর্মকর্তা হলেন- ন্যাশনাল থারর্মার পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে পেশনে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের কর্মরত জি এম সিউজ প্রতিম ভর্মন, জি এম বিশ্বজিৎ মন্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজি এম সুরেন্দ্র লম্বা, এ জি এম পাপ্পু লাল মিনা, ডিজি এম অর্নিবান সাহা, সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। এক পর্যায়ে জানতে পারে কাউকে না জানিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চলে গেছেন ভারতীয় ওই ৯ কর্মকর্তা। প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে বিষয়টি জানানো হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে তারা বাংলাদেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে চলে যাওয়াটি রহস্যজনক। চলে যাওয়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা জানায়নি কর্তৃপক্ষকে। এমন অজুহাতে হঠাৎ করে দেশত্যাগ করায় বিস্মিত কর্তৃপক্ষ।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, সকালে খাবার টেবিলে তাদের না পাওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার গোপনে দেশত্যাগ | আই নিউজ বিডি
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার গোপনে দেশত্যাগ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ ভারতীয় কর্মকর্তা গোপনে দেশত্যাগ করেছেন। পূর্বানুমতি ছাড়া এভাবে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃ..
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0