তাড়াশে ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তাড়াশে ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা

Juwel Hossain avatar   
Juwel Hossain
তাড়াশে ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা
তাড়াশে ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হকের সমর্থনে তাড়াশে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে এ সভা জনসভায় রূপ নেয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসভার আগে ভিপি আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আধ্যাত্মিক সাধক হযরত খাজা শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজারসংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন।

নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে মাঠে থাকতে হবে। অধিকার আদায়ের এই সংগ্রামে কোনো ভয়ভীতি, ষড়যন্ত্র বা ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার রোধ করা যাবে না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, মতিয়ার রহমান মতি চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন, রাহিদ মান্নান লেলিন এবং জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার।

এছাড়াও জেলা বিএনপি, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

জনসভায় নওগাঁ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রচারণা কার্যক্রম চালানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন। সভা শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator