ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক পরামর্শ সভা… | আই নিউজ বিডি

ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক পরামর্শ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অ..
Eidok-এ শেয়ার
ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক পরামর্শ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভালুকা বাজার ঈদগা মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বাদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, এম. এ. খালেক, শ্রী স্বপন বনিক, সাইদুর রহমান ও জহির রায়হানসহ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

 

পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। পাশাপাশি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা তৃণমূলকে সুসংগঠিত করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, দলের আদর্শ ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

পরামর্শ সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার রাজনীতি পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 22 ভিউ তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের রাজনীতি তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 35 ভিউ বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন রাজনীতি বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 62 ভিউ লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের রাজনীতি লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 57 ভিউ নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 129 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 70 ভিউ আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা রাজনীতি আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 49 ভিউ