মনপুরায় গণধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার, তদন্ত চলমান | আই নিউজ বিডি

মনপুরায় গণধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার, তদন্ত চলমান

আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
মনপুরায় গণধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার, তদন্ত চলমান
ছবি: সংগৃহীত

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় সংঘটিত আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি ইদ্রিস মাঝিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় দায়ের করা গণধর্ষণ মামলার তদন্ত চলমান রয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সকল রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তিনি বলেন, র‍্যাবের সহযোগিতায় মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৪ জানুয়ারি) সিলেট জেলার এক তরুণী তার প্রেমিকের সঙ্গে মনপুরায় আসেন। পরে অভিযুক্তরা তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি স্থানে নিয়ে যায়। সেখানে প্রেমিককে মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ওই তরুণীকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা স্লুইসগেট এলাকায় নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পরের দিন সকালে পুলিশ  ভুক্তভোগী তরুণী ও তার প্রেমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইদ্রিস মাঝিসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Misdaad মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 86 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Misdaad কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Misdaad আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Misdaad থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Misdaad সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Misdaad কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views