নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ
নীলফামারী প্রতিনিধি:
সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার সামগ্রী ব..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

নীলফামারী প্রতিনিধি:

সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ আব্দুল আউয়াল, কনসালটেন্ট (শিশু বিভাগ), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নীলফামারী। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকিল ইসলাম, আহ্বায়ক, সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা। তিনি বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবুজ বাংলাদেশ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সদস্য আফরোজা মিমি, জবা রায়, রাকিবুল ইসলাম রোহান, মোঃ আশিকুজ্জামান আশিকসহ অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ।

উল্লেখ্য, সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 30 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ