ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা | আই নিউজ বিডি

ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে রাতের আঁধারে এক কলা চাষির বাগানের প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।..
Eidok-এ শেয়ার
ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে রাতের আঁধারে এক কলা চাষির বাগানের প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কান্নাজড়িত জানান, এ বছর ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে। সেই অপরিপক্ব অবস্থায় কে বা কাহারা শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের আঁধারে শত্রুতাবশত প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে ও গাছে থাকা কাদি অর্ধকাটা করে রেখেছে ও কিছু কাদি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেছি। এই কৃষি আবাদ থেকে আমি আমার ছেলের লেখাপড়াসহ পরিবারের সংসারের ব্যায়ভার বহন করতাম। এখন আর কোনো উপায় থাকল না।

স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর , জহুরুল ও তোতা মিয়াসহ অনেকে জানান, ফসল কেটে এ কেমন শত্রুতা। এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় এনসিপির টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, এ খবর পেয়ে সরেজমিন দেখেছি খুবই দুঃখজনক ঘটনা।

এতে করে শুধু কৃষক দোলোয়ার হোসেনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশের অর্থনৈতিতেও একটু হলেও ক্ষতি হয়েছে। কৃষি খাত উন্নয়নে দেশকে এগিয়ে নিতে হলে কৃষকদের এগিয়ে নিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারকে সরকারিভাবে সহায়তা করার জোর দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক দোলোয়ারের বাগানের কলার কাদি যারা রাতের আঁধারে কেটেছে তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনাসহ কৃষক দেলোয়ারকে সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, কৃষক দেলোয়ারের কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে। বিষয়টি জেনেছি, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 5 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 ভিউ