বকশীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার....

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার....
বকশীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার....
ছবি: সংগৃহীত
বকশীগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।....

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাকে বহিষ্কার করা হলেও সম্প্রতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিএনপির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ফখরুজ্জামান মতিনকে পুনরায় দলে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফখরুজ্জামান মতিন দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ উপজেলায় বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বকশীগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রত্যাবর্তনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফখরুজ্জামান মতিন বলেন,
“বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে আমি আগের মতোই মাঠে কাজ করবো। দলের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বকশীগঞ্জের মানুষ ও নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নেব।”

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে বলেন, ফখরুজ্জামান মতিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বকশীগঞ্জে বিএনপির সংগঠনকে আরও সুসংগঠিত করবে

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator