বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রূহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি 
মহিলাদল নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট ২ আসন (বাগেরহাট সদর ও কচুয়) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩নং গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোটাপাড়া ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী মোসাঃ মেঘনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার অহিদুজ্জামান পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ সভাপতি শিরিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি বাসারাত হালদার, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ কর্মসূচিতে সদর উপজেলা ও  ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ