জাতীয় হিফজুল কুরআনে প্রথম, চেম্বার অব কমার্সের সংবর্ধনায় রাহিমুল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতীয় হিফজুল কুরআনে প্রথম, চেম্বার অব কমার্সের সংবর্ধনায় রাহিমুল..

Rakibul Islam avatar   
Rakibul Islam
জাতীয় হিফজুল কুরআনে প্রথম, চেম্বার অব কমার্সের সংবর্ধনায় রাহিমুল..
জাতীয় হিফজুল কুরআনে প্রথম, চেম্বার অব কমার্সের সংবর্ধনায় রাহিমুল..
ছবি: সংগৃহীত
দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সিরাজগঞ্জ স্টেডিয়াম রোডের তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. রাহিমুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।..

দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সিরাজগঞ্জ স্টেডিয়াম রোডের তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. রাহিমুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। তিনি হাফেজ মো. রাহিমুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, “হাফেজ রাহিমুলের এই সাফল্য শুধু তার পরিবার বা প্রতিষ্ঠানের নয়, পুরো সিরাজগঞ্জবাসীর গর্ব। কুরআনের আলোয় গড়ে ওঠা এমন প্রজন্মই জাতিকে সঠিক পথে পরিচালিত করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি আব্দুল কাদের, পরিচালক হাজী জুড়ান আলী, তানভীর মাহমুদ পলাশ, শফিকুল ইসলাম জিন্নাহ, আনোয়ার হোসেন তালুকদার, নুরুল ইসলামসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশিত হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator