সোমবার (১২ জানুয়ারি) সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন।
নুর উদ্দিন তাপাদার তানিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের বাসিন্দা। তিনি জালাল উদ্দিন তাপাদারের পুত্র।
সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে একই শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
শিক্ষাজীবনে তানিম বর্তমানে পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনে অধ্যয়নরত। দেশ ও বিদেশে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে তিনি নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন।