হবিগঞ্জের মাধবপুরে ৩০ কৃষকের মাঝে আখ চাষের প্রণোদনা বিতরণ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কৃষকের মাঝে আখ চাষের প্রণোদনা বিতরণ

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জের মাধবপুরে ৩০ কৃষকের মাঝে আখ চাষের প্রণোদনা বিতরণ
ছবি: সংগৃহীত

 


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে আখ চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকের হাতে এই সহায়তার উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে আখ চাষের জন্য ৪ হাজার ৫০০টি আখের চারা প্রদান করা হয়। এছাড়া সারের চাহিদা পূরণে প্রত্যেককে ২২ কেজি টিএসপি ও ১৮ কেজি পটাশ সার দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৩০ কেজি সেট (বীজ আখ) এবং সেচ খরচ বাবদ নগদ ১ হাজার ৪০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে আগ্রহী করে তোলা হচ্ছে। আখ একটি অত্যন্ত লাভজনক ফসল। এই সহায়তার ফলে স্থানীয় পর্যায়ে আখের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক এবং সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার। এসময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস থেকে জানানো হয়েছে, আখের আবাদ সম্প্রসারণে কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার পাশাপাশি এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 67 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 ভিউ