১২ জানুয়ারি ২০২৬ ইং রোজ সোমবার, সকাল ৯টা থেকে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মো: আকমল হোসেন, উপাধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, মুরারিচাঁদ কলেজ, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ আবু নাসের খান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জানান। বক্তারা বলেন, দর্শনচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মানবিকতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মিফতা হাসান ও নাদিরা। প্রাণবন্ত উপস্থাপনা ও সুশৃঙ্খল আয়োজন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সিলেটের মুরারিচাঁদ কলেজে দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সিলেটের মুরারিচাঁদ কলেজে দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
نظری یافت نشد