অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড | আই নিউজ বিডি

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও বহনের দায়ে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উ..
Eidok-এ শেয়ার
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বহনের অপরাধে রমজান আলী (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টার দিকে ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন ও বহনের অভিযোগে রমজান আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে ১০০ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত রমজান আলী ভাঙ্গাগেট এলাকার বাসিন্দা এবং মৃত মাহতাব শিকদারের ছেলে।

এ বিষয়ে শুক্রবার সকালে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ