মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ২০ দিন ধরে তীব্র এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট চলছে। হাটবাজার ও খুচরা দোকানগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না বললেই চলে। কোথাও সীমিত পরিমাণে মিললেও তা বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।
হঠাৎ এই সংকটে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। অনেকেই বাধ্য হয়ে কাঠ ও বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। ভুক্তভোগীরা জানান, গ্যাস না থাকায় রান্না নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। এদিকে সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জে এলপিজি গ্যাস সংকট চরমে, ভোগান্তিতে সাধারণ মানুষ | আই নিউজ বিডি
হবিগঞ্জে এলপিজি গ্যাস সংকট চরমে, ভোগান্তিতে সাধারণ মানুষ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0