বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার | আই নিউজ বিডি

বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে মামলা করে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে....
Eidok-এ শেয়ার
বানারীপাড়ায় পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় বানারীপাড়া থানার সহকারি উপ- পুলিশ পরিদর্শক মো. আলী হাসানের দুর্দান্ত সাহসিকতায় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম (তারেক)-কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।তারিকুল ইসলাম উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে এবং সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। 

অভিযানকালে তারিকুল ইসলামের বাড়ি থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে মামলা করে তাকে বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
অস্ত্র বহনকারী তারিকুল ইসলাম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। সে তার এলাকাসহ পাশ্ববর্তী এলাকা গুলোতেও এসব অস্ত্রের ক্ষমতা দেখিয়ে বিগত সরকারের আমলেও  নৈরাজ্যের সৃষ্টি করতো।তারিকুল ইসলামকে আটক করায় সৈয়দকাঠি ইউনিয়নের সাধারণ জনগন থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 79 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 75 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ