বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে উজিরপুর পৌর বিএনপির দোয়া, ৯টি এতিমখানায় খাবার বিতরণ

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ  মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।..
Eidok-এ শেয়ার
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে উজিরপুর পৌর বিএনপির দোয়া, ৯টি এতিমখানায় খাবার বিতরণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া মোনাজাত ও ৯টি এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু'র সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার। কোরান তেলোয়াত করেন উজিরপুর পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আঃ আউয়াল খান,দোয়া মোনাজাত পরিচালনা করেন আননুর নূরানী ও হাফেজী মাদ্রাসার মুহতামিম মাওঃ শিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ  মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল ধর্ম ও শিক্ষা মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 33 ভিউ সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ধর্ম ও শিক্ষা সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 60 ভিউ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা ধর্ম ও শিক্ষা মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 85 ভিউ দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত ধর্ম ও শিক্ষা দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 79 ভিউ এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের ধর্ম ও শিক্ষা এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 130 ভিউ মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের ধর্ম ও শিক্ষা মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের 77 ভিউ আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন ধর্ম ও শিক্ষা আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন 125 ভিউ