পেনশন নথি আটকে ঘুষ: যশোরে শিক্ষা অফিসার হাতেনাতে আটক | আই নিউজ বিডি

যশোর

পেনশন নথি আটকে ঘুষ: যশোরে শিক্ষা অফিসার হাতেনাতে আটক

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশন ও বেতন সমতাকরণ সং..
Eidok-এ শেয়ার
পেনশন নথি আটকে ঘুষ: যশোরে শিক্ষা অফিসার হাতেনাতে আটক
ছবি: সংগৃহীত

যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি আটকে রেখে ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হয়। যাচাইয়ে ঘুষ দাবির সত্যতা পাওয়ায় কমিশনের অনুমোদনক্রমে একটি ফাঁদ মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করেন এবং তা নিজের অফিস কক্ষের টেবিলের ডান পাশের ড্রয়ারে রেখে দেন। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া দুদকের ফাঁদ টিম দ্রুত সেখানে পৌঁছে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার থেকে এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করে।

দুদক জানায়, ঘুষ গ্রহণের অভিযোগে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি দমন আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ