সাভারের আশুলিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনস লিমিটেডের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও সমাজ কল্যাণ এন্ড পুনর্বাসন ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) রাতে আশুলিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টসের সামনে ক্ষতিপূরণের দাবিতে অবস্থানরত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, তাজরিন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে পাশে রয়েছে এবং পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে সাথে আমাদের সংগঠন থাকবে” আজকে আমরা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছি দাবি আদাই না হওয়া পর্যন্ত আমরা সার্বিক সহযোগিতা করব।
এ সময় তিনি আরো বলেন, তাজরিন অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি মালিকপক্ষের অবহেলা ও রাষ্ট্রের ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আলী আকবর, আবুল কালাম, মোঃ সাগর, মশিউর রহমান ইরান,এসকে শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0