কলারোয়ায় মাদকের টাকার জন্য  খালাকে কুপিয়ে হত্যা

কলারোয়া প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
কলারোয়ায় মাদকের টাকার জন্য  খালাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মঞ্জুয়ারা খাতুন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আব্দুল লতিফের কন্যা।

এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ কলারোয়া থানা পুলিশ ।

ঘটনাটি ঘটে গত ৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে। সোমবার ৫ জানুয়ারি বিকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করেন এবং কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর মঞ্জুয়ারা ও আমজাদকে আহত করেন।
চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে আত্মীয়স্বজনরা তাকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মারা যান।
এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন অপরাধ সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 122 ভিউ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় অপরাধ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 ভিউ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা অপরাধ কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 ভিউ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার অপরাধ গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 86 ভিউ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 91 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 ভিউ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার অপরাধ সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 94 ভিউ