দিনাজপুর

দিনাজপুরে উদ্বোধন হলো লিচু চত্বর,ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন

****
Eidok-এ শেয়ার
দিনাজপুরে উদ্বোধন হলো লিচু চত্বর,ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন
ছবি: সংগৃহীত

 

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে
শনিবার(৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির উদ্বোধন করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজ উদ্দিন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়,
একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক।
তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে। নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। উদ্বোধন শেষে অতিথিরা লিচু চত্বর পরিদর্শন করেন এবং এর নকশা ও উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন।
দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 21 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 12 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 57 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ