ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালালেন ডা. জাহেদুল ইসলাম

ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম..
Eidok-এ শেয়ার
ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালালেন ডা. জাহেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

 

তাইয়েব ইবনে ফারুকী ভালুকা (ময়মনসিংহ), সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় ডা. জাহেদুল ইসলাম গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নাগরিকদের সচেতন অংশগ্রহণ জরুরি। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জনমত প্রতিফলনের আহ্বান জানান।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈছাআ ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুসফিক আহমেদ অপূর্ব। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করা হয়। আয়োজকরা জানান, জনসাধারণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 14 ভিউ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 48 ভিউ উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন রাজনীতি উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 54 ভিউ বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 ভিউ