পরকীয়া প্রতিরোধে কঠোর আইন ও স্ত্রীর কথিত প্রেমিকের বিচার দাবি ভুক্তভোগী স্বামীর

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ
Eidok-এ শেয়ার
পরকীয়া প্রতিরোধে কঠোর আইন ও স্ত্রীর কথিত প্রেমিকের বিচার দাবি ভুক্তভোগী স্বামীর
ছবি: সংগৃহীত

স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার এবং পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্বামী। এ সময় তিনি স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে মারধর, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা সাগর আহমেদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহমেদ জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে পাশ্ববর্তী এলাকার মিতু আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে বর্তমানে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর তিনি নিজের উপার্জিত অর্থ ব্যয় করে স্ত্রীকে ডিগ্রি পাশ করান।

তিনি বলেন, বিয়ের পর আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হলে সংসারের প্রয়োজনে স্ত্রীর চাকরির ব্যবস্থা করি। তার পছন্দ অনুযায়ী আম্বালা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে চাকরি নেয়। কিন্তু ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় একই প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেনের সঙ্গে তার অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিষয়টি জানাজানি হলে তিনি প্রতিবাদ করলে উল্টো তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তার স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ জানালে স্ত্রী তার লোকজন নিয়ে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন সাগর আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরকীয়ার বিষয়টি জানার পর তিনি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে অবগত করেন। তবে অভিযোগ আমলে নেওয়ার পরিবর্তে ম্যানেজার মিল্টন লোকজন নিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির কাছে দুই দফা লিখিত অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাননি। বরং অভিযোগ করার জেরে বিভিন্ন নম্বর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সাগর আহমেদ বলেন, আমাকে মারধর করা হয়েছে, আমার তিন বছরের সন্তানকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার উপযুক্ত বিচার চাই। পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে আমি বর্তমানে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

তিনি আরও বলেন, সমাজে তার মতো অসংখ্য মানুষ পরকীয়াজনিত নির্যাতনের শিকার হলেও সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলতে পারেন না। এ অবস্থায় নারী-পুরুষ নির্বিশেষে পরকীয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগী স্বামী।
সংবাদ সম্মেলন শেষে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর তিন বছর বয়সী ছেলে সন্তান, ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশী রাসেল আহমেদ, মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক জেলার খবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা: জননিরাপত্তা ও পরিবহন খাতে চরম আতঙ্ক 29 ভিউ চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল জেলার খবর চিরিরবন্দরে বিএনপির মটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল 17 ভিউ চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড জেলার খবর চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড 46 ভিউ বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন জেলার খবর বাঁশ-বেতের কাজ থেকে আইসিটি, তালায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ পাবেন ১৫০ জন 37 ভিউ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার খবর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 73 ভিউ লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার খবর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 51 ভিউ বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার জেলার খবর বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 98 ভিউ