গাজীপুর-০৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল
গাজীপুর-০৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. জাহাঙ্গীর আলম আচরণবিধি মোতাবেক দশ দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার জনাব সজীব আহমেদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম রহমানী, এনসিপির মনোনীত প্রার্থী আবু রায়হান মিসবাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এনসিপির পক্ষ থেকে জোটের ঘোষণা আসার সাথে সাথেই নিজের প্রার্থীতা প্রত্যাহারে ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন এনসিপি নেতা মিসবাহ।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী গাজীপুর-৩ এর জনপ্রিয় ইসলামি নেতা, ও মাওলানা মামুনুল হকের আপন ভাগীনা মাওলানা এহসানুল হকও জোট সঙ্গী জামায়াতের সম্মানার্থে চূড়ান্মত মনোনয়ন ফরম তোলা থেকেও বিরত থেকেছেন।
উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, গাজীপুর-০৩ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দাড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মোঃ আবু সালেহ
গাজীপুর