দিনাজপুর

দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

****
Eidok-এ শেয়ার
দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল
ছবি: সংগৃহীত

 

দিনাজপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।আজ রোববার বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রগ্রহণ করেন।মনোনয়নপত্র জমাদান শেষে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 ভিউ