মনিরামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক আসামির… | আই নিউজ বিডি

মনিরামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক আসামির বিরুদ্ধে মামলা

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : মনিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামি মোঃ ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য ন..
Eidok-এ শেয়ার
মনিরামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক আসামির বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নগদ অর্থ জব্দ করা হলেও মূল অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টার দিকে মনিরামপুর থানাধীন কাটাখালী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম (৩৮)-এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ঘর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মোঃ ইব্রাহিম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পলাতক আসামি মোঃ ইব্রাহিম (৩৮), পিতা- বাবলু মোল্লা, মাতা- সুফিয়া বেগম। তার বাড়ি কাটাখালী পশ্চিমপাড়া, হরিদাসকাঠি ইউনিয়ন, ওয়ার্ড নম্বর-২, মনিরামপুর থানা, যশোর জেলায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ