খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘জটিল’ | আই নিউজ বিডি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘জটিল’

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘জটিল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘জটিল’
ছবি: সংগৃহীত
তারা চিকিৎসকদের কাছ থেকে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খুঁটিনাটি শোনেন এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেন।..

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘জটিল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মেডিকেল বোর্ডের বৈঠক ও তারেক রহমানের উপস্থিতি শনিবার রাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। তারা চিকিৎসকদের কাছ থেকে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খুঁটিনাটি শোনেন এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেন।

চিকিৎসকের বক্তব্য ডা. জাহিদ হোসেন জানান, ‘‘ম্যাডামের শারীরিক অবস্থা এখনো বেশ জটিল। মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার পর্যালোচনা করেছে। তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলেছেন।’’ বৈঠক শেষে রাত পৌনে ১২টার দিকে তারা হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন।

প্রেক্ষাপট এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিনই বিমানবন্দর থেকে সরাসরি তিনি মাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। সেদিন মা-ছেলের আবেগঘন সাক্ষাতের পর শনিবার দ্বিতীয়বারের মতো তিনি হাসপাতালে গিয়ে মায়ের চিকিৎসার খোঁজখবর নিলেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতাসহ একাধিক দূরারোগ্য ব্যাধিতে ভুগছেন। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator