২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়ের নির্দেশনায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একাধিক দল পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ ও অফিস কক্ষ, পুলিশ লাইন্স, জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ব্যারাক, নর্দমা, পুকুরপাড়, কোয়ার্টার এলাকা, লিচুবাগানসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার মহোদয় এ বিষয়ে বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, এটি সুস্থ জীবন ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুলিশ সদস্যদের কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখা যেমন দায়িত্বের অংশ, তেমনি এর মাধ্যমে সমাজের প্রতিও একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায়। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুরসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।